আজ প্রধানমন্ত্রীর সঙ্গে কুমিল্লা উ. জেলা আ.লীগের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কমিটি হয় না ১৫ বছর। নেই দলীয় কার্যালয়। রয়েছে বিভিন্ন উপজেলা কমিটি নিয়ে মতবিরোধ। তার ওপর উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রতি তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ। সাংসদদের সঙ্গেও রয়েছে নেতা-কর্মীদের দূরত্ব। এই অবস্থায় প্রধানমন্ত্রী ও দলের সভাপতির কাছে নতুন কমিটির দাবিসহ কুমিল্লা উত্তর জেলা নিয়ে আলাদা প্রশাসনিক জেলা গঠনের দাবি জানাবেন তৃণমূলের কর্মীরা। আজ শনিবার সকাল ১০টায় গণভবনে ওই বৈঠক হবে। দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সরকার দলীয় সাংসদ আলী আশরাফকে সভাপতি এবং জাহাঙ্গীর আলম সরকারকে সাধারণ সম্পাদক করে ৫৭ সদস্যবিশিষ্ট উত্তর জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। পরে আলী আশরাফ দলের কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক হওয়ায় সভাপতি পদ ছেড়ে দেন। তখন জ্যেষ্ঠ সহসভাপতি দাউদকান্দির আবদুল আউয়াল সরকার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। কমিটি গঠনের পর দীর্ঘ সময় নিয়মতান্ত্রিকভাবে কমিটি না হওয়ায় নতুন নেতৃত্ব তৈরি হয়নি।কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন মাহমুদ বলেন, ‘নতুন কমিটি আমরাও চাই। কেন্দ্র থেকে সাড়া না দিলে আমরা কী করব। আমরা প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লা উত্তর জেলা নিয়ে আলাদা প্রশাসনিক জেলার দাবি করব।’দলের নির্বাচিত সাবেক সভাপতি ও সাংসদ আলী আশরাফ বলেন, ‘কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নতুন কমিটি হওয়া দরকার। একই সঙ্গে উপজেলা কমিটিসহ অঙ্গ সংগঠনের কমিটিগুলোও যথাসময়ে করতে হবে। ঢিলেঢালাভাবে দল চলতে পারে না। দল চাঙ্গা রাখার বিষয়ে একযোগে কাজ করতে হবে। দলীয় কার্যালয়ে বসে কাজ করতে হবে।’