আজ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আজ বুধবার থেকে শুরু হচ্ছে। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৯ লাখ ৬৯ হাজার ৩৯৩ জন। এর মধ্যে শুধু সাধারণ ধারার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ২৬ লাখ ৪১ হাজার ৬৭ এবং মাদ্রাসার ইবতেদায়িতে পরীক্ষার্থী তিন লাখ ২৮ হাজার ৩২৬ জন।গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রী আফছারুল আমীন সাংবাদিকদের এ তথ্য জানান।এবার যারা নিয়মিত পরীক্ষার্থী, তারা ২০০৮ সালে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রমতে, পাঁচ বছর আগে সরকারি-বেসরকারি বিদ্যালয়ে ৩৭ লাখ ৮৯ হাজার ২১১টি শিশু প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিল। আর এবার শুধু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ২৬ লাখ ৪১ হাজার ৬৭ জন।