আজ প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করবে। প্রথমবারের মতো গ্রেড পদ্ধতিতে ফল প্রকাশ করা হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার গতকাল প্রথম আলোকে বলেন, সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তান্তর করা হবে। এরপর ওয়েবসাইট ও সারা দেশে ফল একযোগে প্রকাশ করা হবে। পরে বেলা আড়াইটায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরা হবে।এক তথ্য বিবরণীতে বলা হয়, পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd অথবা http://dpe.teletalk.com.bd-এ পাওয়া যাবে। এ ছাড়া নির্ধারিত পদ্ধতিতে টেলিটক মুঠোফোন থেকেও ফল পাওয়া যাবে। গত মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই দুই পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৩৭ হাজার ২৩৫ জন।