আজ প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবারই প্রথমবারের মতো এ দুই ধরনের বড় পরীক্ষার ফল একই দিনে প্রকাশ করা হচ্ছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। বেলা ১১টায় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে সমাপনী ও দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।সমাপনী পরীক্ষার ফল www.dpe.gov.bd এবং www.dpe.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল বোর্ডের ওয়েবসাইট (www. educationboardresults.gov.bd) এবং টেলিটকের মাধ্যমে জানা যাবে।