আজ প্রীতিলতার আত্মাহুতি দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ ও মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৪তম আত্মাহুতি দিবস আজ ২৪ সেপ্টেম্বর। এ উপলক্ষে আজ সকাল ১০টায় চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে নিজ গ্রামে তাঁর আবক্ষমূর্তিতে পুষ্পমাল্য অর্পণসহ বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৯৩২ সালের এ দিনে প্রীতিলতার নেতৃত্বে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ চালানো হয়। অভিযান শেষে ফেরার সময় তাঁর গায়ে একটি গুলি লাগে। ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় তিনি নিজের সঙ্গে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন।