আজ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে বঙ্গবন্ধুর সঙ্গে তিনি শাহাদতবরণ করেন। বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ সকাল ১০টায় বনানী কবরস্থানে বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বাদ জোহর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ, দোয়া ও আলোচনা সভা হবে।