আজ ফাগুনেরও দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেচে-গেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বসন্তকে বরণ করে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার সকালে গিটারে বসন্তবাহার রাগ বাজানোর মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসব। বাংলা ১৪১০ সাল থেকে জাতীয় বসন্ত উদ্‌যাপন পরিষদ এ আয়োজন করে চলেছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেয়। ছিল কবিতা আবৃতি, একক ও দলীয় সংগীত। ছিল ধ্রুপদি, মণিপুরীসহ নানা ধরনের নৃত্য। ইটপাথরের নগরে উৎসবে মিশে যেতে চারুকলা প্রাঙ্গণে ছুটে আসে নগরবাসী। অনেকেই একে অপরকে রাখি পরিয়ে দেন, গালে আবির মাখিয়ে দেন।

বকুলতলায় দলীয় নৃত্য পরিবেশন করছেন একদল তরুণী।
বকুলতলায় দলীয় নৃত্য পরিবেশন করছেন একদল তরুণী।
ধূপদানিতে ধূপ জ্বালিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নৃত্য।
ধূপদানিতে ধূপ জ্বালিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নৃত্য।
‘ডান্ডিয়া নৃত্য’ও উপভোগ করার সুযোগ পেয়েছেন দর্শনার্থীরা।
‘ডান্ডিয়া নৃত্য’ও উপভোগ করার সুযোগ পেয়েছেন দর্শনার্থীরা।
দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে একের পর এক নৃত্য পরিবেশনা।
দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে একের পর এক নৃত্য পরিবেশনা।
নৃত্য পরিবেশন করে শিশুরাও।
নৃত্য পরিবেশন করে শিশুরাও।
এই আয়োজনের প্রতিপাদ্য—‘এসো মিলি প্রাণের উৎসবে’। নৃত্য পরিবেশনাগুলোতে ছিল প্রতিপাদ্যের প্রতিফলন।
এই আয়োজনের প্রতিপাদ্য—‘এসো মিলি প্রাণের উৎসবে’। নৃত্য পরিবেশনাগুলোতে ছিল প্রতিপাদ্যের প্রতিফলন।
তরুণীদের রং ও আবিরমাখা মুখ।
তরুণীদের রং ও আবিরমাখা মুখ।
গাঁদা ফুলের গয়না ও বাসন্তী রঙের শাড়িতে উচ্ছ্বসিত তরণীরা।
গাঁদা ফুলের গয়না ও বাসন্তী রঙের শাড়িতে উচ্ছ্বসিত তরণীরা।