আজ ফুলবাড়ী দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ফুলবাড়ী দিবস। ফুলবাড়ী গণ-অভ্যুত্থানের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৬ সালের এই দিনে ফুলবাড়ীসহ ছয় থানার বাঙালি-আদিবাসী নারী-পুরুষের শান্তিপূর্ণ সমাবেশের ওপর গুলি চালানো হয়। এশিয়া এনার্জির উন্মুক্ত খননপদ্ধতি ও রপ্তানিভিত্তিক ফুলবাড়ী কয়লা প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁরা একত্র হন। গুলিতে নিহত হন আমিনুল, সালেকিন ও তরিকুল। গতকাল বৃহস্পতিবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।