আজ ফেনী মুক্ত দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ফেনীকে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত করা হয়। এ উপলক্ষে ফেনীতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।১৯৭১ সালের ৬ ডিসেম্বর সকালে মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন (পরবর্তী সময়ে কর্নেল) জাফর ইমামের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করেন। মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণের মুখে ৫ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী ফেনী ছেড়ে চট্টগ্রামের দিকে চলে যায়। ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা বিনা বাধায় শহরে প্রবেশ করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করার পর হাজারো মানুষ ঘর থেকে বেরিয়ে এসে আনন্দে মেতে ওঠেন।ফেনী মুক্ত দিবস উপলক্ষে আজ জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা, মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভার কর্মসূচি নেওয়া হয়েছে। বেলা তিনটায় প্রথম আলো ফেনী বন্ধুসভার পক্ষ থেকে ভাষাশহীদ সালাম কমিউনিটি সেন্টারে ‘বীর বিক্রম’ ও ‘বীর প্রতীক’ খেতাব পাওয়া সাতজন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হবে। সন্ধ্যায় ফেনী পৌরসভার উদ্যোগে জেল রোডের মোড়ে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভের পাশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।