আজ ফের সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই মাস বিরতির পর দশ ট্রাক অস্ত্র আটক মামলায় আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ মঙ্গলবার থেকে আবার শুরু হচ্ছে।মামলার অন্যতম আসামি জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সাত আসামিকে গতকাল সোমবার ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ তাঁদের আদালতে হাজির করা হবে।সূত্র জানায়, গত বছরের ২৯ নভেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত ৯ জানুয়ারি আবার সাক্ষ্য নেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু ওই দিন মতিউর রহমান নিজামীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ কারণে দশ ট্রাক অস্ত্র আটক মামলায় সেদিন সাক্ষ্য নেওয়া যায়নি।প্রসঙ্গত, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএলের জেটিঘাট থেকে দশ ট্রাক অস্ত্র আটক করা হয়।