প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্ট আজ বুধবার মাদকবিরোধী পরামর্শ দেবে। কারও প্রিয়জন মাদকাসক্ত হলে তাঁরা দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ৯১২১২২৩ নম্বরে ফোন করে মাদকবিরোধী পরামর্শ-সহায়তা নিতে পারবেন। পরামর্শ গ্রহণকারীদের পরিচয় গোপন রাখা হবে। আজকে টেলিফোনে পরামর্শ-সহায়তা দেবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আহম্মেদ হেলাল।
মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষাই প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের উদ্দেশ্য। প্রতি মাসে একবার টেলিফোনে পরামর্শ দেওয়া হয়। বিশিষ্ট মনোরোগ চিকিৎসকেরা টেলিফোনে বিস্তারিত পরামর্শ দিয়ে থাকেন।