আজ বইয়ের মোড়ক উন্মোচন করবেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির গবেষণাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত গ্রুপ-২০০৯ বা জি-৯-এর সাতটি বইয়ের মোড়ক উন্মোচন আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। গত ২৭ মার্চ এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান রূপসী বাংলা হোটেলে হওয়ার কথা ছিল। কিন্তু ‘অজ্ঞাত’ নির্দেশে হোটেল কর্তৃপক্ষ সেই অনুষ্ঠান বাতিল করে। বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বইগুলোর মোড়ক উন্মোচন করবেন। সাতটি বইয়ের মধ্যে ‘রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ও সংগ্রামী নেত্রী খালেদা জিয়া’ শীর্ষক বাংলা ও ইংরেজি ভাষায় চারটি গ্রন্থ রয়েছে। সবগুলো বইয়ের লেখক ও সম্পাদক হলেন সাংবাদিক শফিক রেহমান।