আজ বগুড়া অঞ্চলের ভাষা প্রতিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি ও প্রথম আলোর উদ্যোগে বগুড়া অঞ্চলের ভাষা প্রতিযোগ-২০১০ আজ শুক্রবার বগুড়ায় হবে। সকাল নয়টায় শহরের নিশিন্দারা এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ মাঠে এ প্রতিযোগিতা শুরু হবে। ইতিমধ্যে শেষ হয়েছে প্রতিযোগিতার সব প্রস্তুতি।বগুড়া অঞ্চলের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বগুড়া, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলার ৮০০ শিক্ষার্থী চারটি বিভাগে নাম নিবন্ধন করেছে। শিক্ষার্থীদের সকাল সাড়ে আটটার মধ্যে অনুষ্ঠানে উপস্থিত হতে হবে।ভাষা প্রতিযোগে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর, ভাষা প্রতিযোগের সমন্বয়কারী ও প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ রাশেদ, খসরু চৌধুরী, সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত মৃধা, মানিকগঞ্জের সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের বাংলা বিভাগের প্রভাষক সোহেল হাসান গালিব। এ ছাড়া বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত থাকবেন।