আজ বরিশাল অঞ্চলের ভাষা প্রতিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম ভাষা প্রতিযোগ ২০১১-এর বরিশাল অঞ্চলের আসর বসছে আজ শনিবার।এইচএসবিসি ও প্রথম আলোর উদ্যোগে আয়োজিত এ উৎ সব শুরু হবে সকাল নয়টায়, বরিশাল মডেল স্কুল ও কলেজে। এর মধ্যে প্রতিযোগিতার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।বরিশাল অঞ্চলের প্রতিযোগিতায় পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, শরীয়তপুর, পটুয়াখালী ও বরিশাল জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থী চারটি বিভাগে নাম নিবন্ধন করেছে। সকাল সাড়ে আটটার মধ্যে নিবন্ধিত শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে।বরিশাল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমীন অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এ ছাড়া বরিশাল ব্রজমোহন কলেজের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক জাহান আরা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজম ও তারিক মনজুর, ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক সোহেল হাসান গালিব, এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা মো. আবদুল হক ও প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।