গান, নৃত্য, আবৃত্তিসহ নানা আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বসন্ত উৎসব উদ্যাপন করেছে উত্তরায়ণ সাহিত্য-সংস্কৃতি পরিষদ। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ উৎসবের উদ্বোধন করেন বাংলা বিভাগের অধ্যাপক কবি ময়ূখ চৌধুরী।
অনুষ্ঠানে ময়ূখ চৌধুরী বলেন, ‘আজ বসন্তই কথা বলবে। বসন্তই গান করবে। বসন্তই নৃত্য করবে।’
উত্তরায়ণ সাহিত্য-সংস্কৃতি পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি আহমেদ রাসেলের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক প্রমিজ বৈদ্যের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলা বিভাগের অধ্যাপক তসলিমা বেগম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. হানিফ সিদ্দিকী, রাজনীতিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী প্রমুখ।
উৎসবে আবৃত্তি করেন শিক্ষার্থী অনিক মহাজন, শম্পা বড়ুয়া, রাসেল আহমেদ ও সায়মা জান্নাত। নৃত্য পরিবেশন করেন তামান্না ই জাহান, হিমেল আহমেদ প্রমুখ। গান শোনান সংগীত বিভাগের শিক্ষক মিশকাতুল মমতাজ।