আজ বাংলাদেশ ও ভারতের সাবেক হাইকমিশনারদের শীর্ষ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের সাবেক হাইকমিশনারদের প্রথম শীর্ষ সম্মেলন আজ শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের অতীত ও বর্তমান পর্যালোচনার পরিপ্রেক্ষিতে সম্পর্কের আগামী দিনের গতিপথ নিয়ে আলোচনা করবেন দুই দেশের কূটনীতিকেরা।
ভারত-বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে।
শীর্ষ সম্মেলনে উদ্বোধনী অধিবেশনের পর তিনটি কর্ম অধিবেশনে অতীত থেকে শিক্ষা, বর্তমান সময়ের প্রতিবন্ধকতা এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এই শীর্ষ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন।