আজ বাংলাদেশে আসছেন ইউএনএফপিএর প্রধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ডা. বাবাটুন্ডে অসোটাইমহিন তিন দিনের সফরে আজ বুধবার বাংলাদেশে আসছেন। এ সফরের সময় তিনি বাংলাদেশের মাতৃমৃত্যু হারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। গতকাল মঙ্গলবার ইউএনএফপিএ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত জানুয়ারিতে ইউএনএফপিএর নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার পর বাবাটুন্ডের এটাই প্রথম বাংলাদেশ সফর। বিজ্ঞপ্তি।