আজ বিএনপির কালো পতাকা মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোববার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে আজ সোমবার রাজধানী ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি।
গতকাল রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরও নিয়মবহির্ভূতভাবে মন্ত্রীরা মন্ত্রিসভার বৈঠক করেছেন। এর প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলের সব ইউনিটকে নিজেদের কৌশল অনুযায়ী এ কর্মসূচি পালনের নির্দেশ দেন তিনি।