আজ বিএনপির পক্ষ থেকে বাজেট প্রস্তাব দেবেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী অর্থবছরের জাতীয় বাজেট সম্পর্কে বিএনপির দৃষ্টিভঙ্গি ও প্রস্তাব আগেই তুলে ধরবে দলটি। আজ সোমবার হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ প্রস্তাব তুলে ধরবেন।বিএনপির নেতাদের সূত্রে জানা গেছে, দলের কয়েকজন নেতা এবং বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি প্যানেল বাজেট বিষয়ে বিএনপির এ প্রস্তাব প্রণয়নে সহায়তা করেছে।