আজ বিএনপির প্রতিবাদ মিছিল জামায়াতের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ শনিবার পৃথক কর্মসূচি রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর। ‘সরকারের দুর্নীতি, দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার’ প্রতিবাদে আজ বিএনপি প্রতিবাদ মিছিল ও ‘গণহত্যার প্রতিবাদে’ বিক্ষোভ করবে জামায়াত।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে রাজধানীসহ সব মহানগর ও জেলা শহরে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। রাজধানীতে বেলা তিনটায় নয়াপল্টন থেকে প্রতিবাদ মিছিল বের হবে। কিন্তু জামায়াতের বিক্ষোভ কর্মসূচির কোনো স্থান জানানো হয়নি।