আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার আগে জাগদল নামে আরেকটি দল গঠনের চেষ্টা করেছিলেন। বিএনপি গঠিত হলে জাগদল বিলুপ্ত হয়ে যায়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি নিয়েছে। বিএনপি পালন করছে দুই দিনের কর্মসূচি। এর মধ্যে গতকাল শুক্রবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকালে দলীয় সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করবেন খালেদা জিয়াসহ দলের কেন্দ্রীয় নেতারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করবে।দেশব্যাপী বিএনপির সব সাংগঠনিক ইউনিটকে প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।