আজ বিএনপির সংসদীয় দলের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সংসদীয় দলের বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। আজ মঙ্গলবার রাতে তাঁর গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস শাখার এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন সাংসদ জানান, দলের চেয়ারপারসন মনে করছেন, চলমান রাজনৈতিক সংকটের সমাধান হবে কি না, তা আগামী দু-এক দিনের মধ্যে বোঝা যাবে। সংকট সমাধানের সম্ভাবনা থাকলে বিএনপি সংসদে ফিরবে। আর তা না হলে রাজপথের আন্দোলনে দাবি আদায়ের চেষ্টা করা হবে।