আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক আজ বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে সাতটায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গুলশান কার্যালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এ ছাড়া আন্দোলন কর্মসূচি, বিএনপির সাবেক নেতা নাজমুল হুদার বহিষ্কারাদেশ প্রত্যাহার, সরকারের রাজনৈতিক কৌশল মোকাবিলার বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।