আজ বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ কর্মসূচির ঘোষণা দেন।জনদুর্ভোগ লাঘব, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা, সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি পুনর্বহাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়। এ ছাড়া, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল বাতিল করে দলের নয় শীর্ষনেতাসহ বিরোধী দলের সব নেতা-কর্মীর মুক্তির দাবির কথাও বলা হয় বিবৃতিতে।