আজ বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন আজ সোমবার থেকে শুরু হচ্ছে ভারতের নয়াদিল্লিতে। এই সম্মেলন চলবে ২৩ মার্চ পর্যন্ত। গতকাল রোববার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সম্মেলনে বিজিবির আলোচ্যসূচিতে রয়েছে বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের হাতে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যা, প্রহার করা, মাদকদ্রব্য ও অস্ত্র চোরাচালান, বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের সীমানা লঙ্ঘন, অবৈধ পারাপার ও অনুপ্রবেশ।সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। সম্মেলন কর্মসূচির অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গেও সাক্ষাৎ করবেন।