আজ বিনা মূল্যে পাঠ্যবই বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ শিক্ষাবর্ষে স্কুল, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে নবম শ্রেণীর সব শিক্ষার্থীর মধ্যে ২৩ কোটি ২০ লাখ নতুন পাঠ্যবই বিনা মূল্যে বিতরণ করা হবে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিয়ে বিনা মূল্যে বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।এরপর চলতি বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। বাসস।