আজ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর জন্মদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশবিরোধী আন্দোলনের নায়ক মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোগী বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর ১০৬তম জন্মদিন আজ। ১৯১১ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালীতে তিনি জন্মগ্রহণ করেন। বাঙালির ইতিহাসের সঙ্গে তাঁর জীবন যেন সমান্তরাল। যুদ্ধ, মহামারি, দাঙ্গা, মন্বন্তর, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ, ভাষা আন্দোলন, গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধসহ স্বাধীন বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে তাঁর অংশগ্রহণ ছিল। মাত্র ১৮ বছর বয়স থেকেই শুরু হয় তাঁর সংগ্রামী জীবন। ১৯২৭ সালে জড়িয়ে পড়েন বিপ্লবী কার্যক্রমের সঙ্গে। ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি ছিলেন সূর্য সেনের অন্যতম সহযোগী। ২০১৩ সালের ১০ এপ্রিল ভারতের কলকাতার একটি হাসপাতালে বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর মৃত্যু হয়।