আজ বিবৃতি দিতে পারেন অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু বিষয়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) মিলে একটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘তাদের পাশাপাশি আমাদের নিজেদেরও সিদ্ধান্ত নেওয়ার কিছু আছে।’গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, ‘অ্যাবাউট ব্যাংক সম্ভবত কাল মঙ্গলবার (আজ) একটি বিবৃতি দেওয়া হবে।’ তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘বিবৃতি দেব তোমাদের প্রতিবেদনের ভিত্তিতে নয়, বরং তথ্যভিত্তিক।’তবে বিশ্বব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, সোনালী ব্যাংক না গ্রামীণ ব্যাংক বিষয়ে বিবৃতি দেবেন, তা পরিষ্কার করে বলেননি অর্থমন্ত্রী।এদিকে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আজ মঙ্গলবার কোনো বিবৃতি দেওয়ার জন্য প্রস্তুতি নেই।