আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২ এপ্রিল সোমবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকার ও বেসরকারি সংগঠন পঞ্চমবারের মতো বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করবে।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণী দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।দিবসটি উপলক্ষে গতকাল রোববার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে সমাজকল্যাণ মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, অটিস্টিক ব্যক্তিদের অভিভাবকের অনুপস্থিতিতে সরকার তাদের দায়দায়িত্ব নেবে। তিনি বলেন, দেশে কোন ধরনের প্রতিবন্ধীর সংখ্যা কত, তা জানতে জরিপের কাজ শিগগির শুরু হবে।দিবসটি উপলক্ষে আজ সমাজকল্যাণ মন্ত্রণালয় সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।