আজ বিশ্ব বাঘ দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাঘ বাঁচলে বাঁচবে বন, রক্ষা হবে সুন্দরবন’ স্লোগান সামনে রেখে আজ ২৯ জুলাই বুধবার পালিত হচ্ছে ‘বিশ্ব বাঘ দিবস ২০১৫’। বাঘ আছে বিশ্বের এমন ১৩টি দেশ একযোগে দিবসটি পালন করবে। বাংলাদেশে বাঘ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটি অবশ্য আজ পালিত হবে না। আগামীকাল পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আয়োজনে সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাঘ দিবস উপলক্ষে বন বিভাগ আনুষ্ঠানিকভাবে দেশে বাঘ গণনা জরিপও প্রকাশ করবে। বন বিভাগ থেকে করা ওই জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা মাত্র ১০৬টি—এই তথ্য ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।