আজ বিশ্ব যক্ষ্মা দিবস
আজ ২৪ মার্চ, বুধবার বিশ্ব যক্ষা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নব কৌশলে কাজ করি, যক্ষ্মামুক্ত দেশ গড়ি’। সরকারিভাবে দিবসটি পালিত হয় না, তবে বেসরকারি উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক প্রভাতচন্দ্র বড়ুয়া গতকাল প্রথম আলোকে বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নকারী বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পোস্টার ও লিফলেট লাগানো হয়েছে এবং অনেক স্থানে ব্যানার টাঙানো হয়েছে।দিবসটি উপলক্ষে ব্র্যাকের উদ্যোগে সকাল সাড়ে সাতটায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রা বের হবে। এ ছাড়া দেশের ৪২টি জেলায় শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করেছে ব্র্যাক।জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের অ্যাজমা সেন্টার মিলনায়তনে যক্ষ্মা বিষয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করা হয়েছে।