আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১২ জুন বৃহস্পতিবার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ২০০২ সাল থেকে জুন মাসের ১২ তারিখে দিবসটি পালন করা শুরু করে।
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এবার দিবসের স্লোগান হচ্ছে ‘নিরাপত্তার প্রসার ঘটান: শিশুশ্রম নিরসন করুন’। দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আইএলও, মানুষের জন্য ফাউন্ডেশন, সেভ দ্য চিলড্রেন এবং বাংলাদেশ শিশু অধিকার ফোরাম আজ সকাল সাড়ে ১০টায় হোটেল পূর্বাণীতে জাতীয় সেমিনারের আয়োজন করেছে।
গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক দিবসটি উপলক্ষে সকাল ১০টায় গৃহকর্মে নিয়োজিত শিশুদের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন এবং বেলা তিনটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে৷ এ এস ডি ও নারী মৈত্রী সকাল নয়টায় কামরাঙ্গীরচর লোহার ব্রিজ থেকে শ্রমজীবী শিশু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শোভাযাত্রার আয়োজন করেছে৷