আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দৃষ্টিপ্রতিবন্ধীদের নিরাপদে চলাফেরা নিশ্চিত করতে ১৯৬৯ সাল থেকে প্রতিবছর দিবসটি পালিত হচ্ছে।দিবসটি উপলক্ষে আজ সোমবার বিকেলে শোভাযাত্রা, আলোচনা সভা, সাদাছড়ি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ। সমাজসেবা অধিদপ্তরে এসব আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।বর্তমানে দেশে প্রায় ২৫ লাখ দৃষ্টিপ্রতিবন্ধী আছে। অপুষ্টি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, পোলিও, এসিড নিক্ষেপসহ বিভিন্ন দুর্ঘটনায় দিন দিন এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ দিবসকে সামনে রেখে ন্যাশনাল সোসাইটি অব দ্য ব্লাইন্ড অ্যান্ড পারশিয়ালি সাইটেড আজ বেলা তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হবে।