আজ বিশ্ব স্ট্রোক দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বিশ্ব স্ট্রোক দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হবে। স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ। এ রোগে মৃত্যু ও প্রতিবন্ধিতার ঝুঁকি বেশি থাকে।এক পরিসংখ্যানে জানা যায়, সারা বিশ্বে প্রতি ছয়জনে একজন এই রোগের ঝুঁকিতে আছে। প্রতিবছর ৬০ লাখ লোক স্ট্রোকে মারা যায়। জনসচেতনতা সৃষ্টি করতে সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশ দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করবে।