আজ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৩তম শাহাদতবার্ষিকী আজ ১৪ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর দক্ষিণ তীরে রেহাইচর এলাকায় সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। ওই দিন শহরকে শত্রুমুক্ত করতে চূড়ান্ত যুদ্ধ সংঘটিত হয়। ক্যাপ্টেন জাহাঙ্গীরের ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ ভোরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) সংলগ্ন রেহাইচর এলাকায় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদতস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ।