আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর মোহাম্মদ শেখের
নূর মোহাম্মদ শেখের

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৮১তম জন্মবার্ষিকী আজ ২৬ ফেব্রুয়ারি। এ উপলক্ষে তাঁর জন্মস্থান নূর মোহাম্মদ নগরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট।
ট্রাস্ট সূত্র জানায়, সকালে নূর মোহাম্মদের জন্মভিটার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর শোভাযাত্রা শেষে তাঁর স্মরণে নির্মিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হবে।
নূর মোহাম্মদ ১৯৭০ সালে দিনাজপুর থেকে যশোর সেক্টরে তিনি বদলি হন। এরপর ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান। একাত্তরের ৫ সেপ্টেম্বর তাঁকে অধিনায়ক করে পাঁচজনের একটি দল যশোরের গোয়ালহাটি গ্রামে পাঠানো হয়। সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ পাকিস্তানি সেনাবাহিনী তাঁর দলকে তিন দিক থেকে ঘিরে ফেলে গুলিবর্ষণ করতে থাকে। সেখানে শত্রুপক্ষের সঙ্গে গোলাগুলির একপর্যায়ে প্রাণ হারান তিনি।