আজ বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে ফরিদপুরে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।বীরশ্রেষ্ঠ রউফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ভোরে তাঁর আড়পাড়া গ্রামের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন ও কোরআনখানি, বেলা ১১টায় আলোচনা সভা ও বেলা দুইটায় দোয়া মহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সকাল ১০টায় কামারখালীর বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ ডিগ্রি কলেজেও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে রাঙামাটি-মহালছড়ি নৌপথে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে।