আজ বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের ৪৫তম মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ

বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ ২০ এপ্রিল বুধবার। এ উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফ নগরে (ছালামতপুর) বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ সকাল ছয়টায় জাতীয় পতাকা উত্তোলন, সাড়ে ছয়টায় পবিত্র কোরআনখানি এবং বেলা দেড়টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে। এসব অনুষ্ঠানে এলাকাবাসীকে অংশ নিতে তাঁর দুই বোন জোহরা বেগম ও হাজেরা বেগম অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া, কামারখালীতে অবস্থিত সরকারি বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কলেজ প্রাঙ্গণে বেলা ১১টায় পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিল হবে।
১৯৬৩ সালের ৮ মে তৎকালীন ইপিআরে সৈনিক পদে যোগ দেন আবদুর রউফ। ১৯৭১ সালের এই দিনে রাঙামাটি জেলার নানিয়ারচর থানার বুড়িঘাট নামক স্থানে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন। ২০০৮ সালের ২৮ মে তাঁর নিজ গ্রাম সালামাতপুরের নাম রউফনগর রাখা হয়। একই বছর রউফনগরে স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয় বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার নির্মাণ করা হয়। এ ছাড়া, তাঁর নামে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।