আজ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ ২০ এপ্রিল সোমবার। এ উপলক্ষে ফরিদপুরে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
মৃত্যুবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে জেলার মধুখালী উপজেলার রউফ নগরে (ছালামতপুর) বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার চত্বরে। সকাল ছয়টায় উত্তোলন করা হবে জাতীয় পতাকা। সাড়ে ছয়টায় কোরআনখানি এবং বেলা দেড়টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে।
এ ছাড়া কামারখালীতে সরকারি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের উদ্যোগে সকাল আটটায় কোরআনখানি এবং ১০টায় আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া শেষে বীর মাতা মুকিদুন্নেসার কবর জিয়ারত করা হবে।
১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধকালে এই দিনে রাঙামাটির নানিয়ারচর থানার বুড়িঘাটে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে শহীদ হয়েছিলেন মুন্সী আব্দুর রউফ।