আজ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের শাহাদতবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪৩তম শাহাদতবার্ষিকী আজ ১০ ডিসেম্বর। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাত্র ছয় দিন আগে খুলনায় শহীদ হন এই বীর যোদ্ধা। তাঁর শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দেউটি ইউনিয়নে শহীদ রুহুল আমিন নগরে স্থাপন করা ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’-এর উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রুহুল আমিন ১৯৩৪ সালে নোয়াখালীর তৎকালীন বেগমগঞ্জ উপজেলার (বর্তমানে সোনাইমুড়ী) দেউটি ইউনিয়নের বাগপাঁচরা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালে তিনি নৌবাহিনীতে যোগ দেন। মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরের যোদ্ধা ছিলেন তিনি। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনার রূপসা নদীতে যুদ্ধজাহাজ পলাশে দায়িত্বরত অবস্থায় পাকিস্তানের বিমানবাহিনীর নিক্ষিপ্ত গোলায় রুহুল আমিন শহীদ হন।