আজ বেতিয়ারা শহীদ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১১ নভেম্বর ‘বেতিয়ারা শহীদ দিবস’। ১৯৭১ সালের এই দিনে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারায় পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির নয়জন গেরিলা যোদ্ধা শহীদ হন।
দিবসটি উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে বেতিয়ারার শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, স্বাধীনতার ৪২ বছর পরও শহীদদের স্বপ্ন পূরণ হয়নি। মুক্তিযুদ্ধের ধারায় দেশকে অগ্রসর করতে হলে বাম-গণতান্ত্রিক শক্তির উত্থান ঘটাতে হবে।
আজ সকাল ১০টায় বেতিয়ারার শহীদদের স্মৃতিস্তম্ভে সিপিবিসহ বিভিন্ন দল-সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হবে। বিজ্ঞপ্তি।