আজ বেতিয়ারা শহীদ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১১ নভেম্বর। ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের একদল মুক্তিযোদ্ধার সম্মুখযুদ্ধ হয়। এতে নয়জন মুক্তিযোদ্ধা শহীদ হন।জানা গেছে, ভারতের বিভিন্ন ক্যাম্প থেকে প্রশিক্ষণ শেষে ৩৮ জন মুক্তিযোদ্ধার একটি দল মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য ১৯৭১ সালের ১০ নভেম্বর রাতে সীমান্ত পার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রমের জন্য এগিয়ে আসে। এ সময় গাছের আড়ালে লুকিয়ে থাকা পাকিস্তানি বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের ওপর অতর্কিত গুলি শুরু করে। ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আজাদ, সিরাজুম মনির, জহিরুল হক দুদু, মোহাম্মদ সফি উল্যাহ, আওলাদ হোসেন, আবদুল কাইউম, বশিরুল ইসলাম, মো. শহীদ উল্যাহ ও কাদের মিয়া নিহত হন। বেতিয়ারা শহীদ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে দিবসটি পালনে কর্মসূচির মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, সহযোদ্ধা ও শহীদ পরিবারের পরিচিতি, আলোচনা সভা, খতম ও মিলাদ মাহফিল।