আজ ভাগ্য নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপন দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ ২৯ মার্চ এখানে নির্বাচনে তাঁদের জয়-পরাজয় নির্ধারিত হবে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে সদর ইউনিয়নের বাসিন্দা হুমায়ুন কবির হাওলাদার ও তাঁর বড় ভাই এনায়েত কবির হাওলাদার এর আগে তিনবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারও তাঁরা নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে বড় ভাই সাবেক চেয়ারম্যান এনায়েত কবির হাওলাদার বিএনপির সমর্থন নিয়ে এবং ছোট ভাই বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির হাওলাদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের ব্যাপারে তাঁরা আশাবাদী। তাঁরা একই ইউনিয়নের মরহুম মোহব্বাত আলী হাওলাদারের ছেলে।