প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পঞ্চমবারের মতো আজ ভাষা প্রতিযোগের আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘শুদ্ধ ভাষায় কথা বলি, শুদ্ধ ভাষার চর্চা করি’। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ধানগড়া এলাকায় ইউনিভার্স একাডেমিতে ভাষা প্রতিযোগের উদ্বোধন হবে। প্রতিযোগে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক চারটি বিভাগে উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এ প্রতিযোগে সার্বিক সহযোগিতা করছে প্রথম আলোর রায়গঞ্জ বন্ধুসভা। রায়গঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু রায়হান বলেন, ভাষা প্রতিযোগে দেয়ালপত্রিকা প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।