আজ ভাষাসৈনিক গাজীউল হকের মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ ন ম গাজীউল হক
আ ন ম গাজীউল হক

ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা আ ন ম গাজীউল হকের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ জুন। এ উপলক্ষে রাজধানীর পূর্ব হাজীপাড়ায় তাঁর নিজ বাসভবন ‘ঝিলম’ এবং বগুড়ার সুলতানগঞ্জপাড়ার ‘ভাষা নীড়’ ভবন প্রাঙ্গণে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে উপস্থিত থাকতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তাঁর পরিবারের সদস্যদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন গাজীউল হক। ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় এলাকার আমতলায় এক সভায় সভাপতিত্ব করেন এবং ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন। ভাষা আন্দোলনে সংশ্লিষ্টতার অপরাধে বেশ কয়েকবার তিনি কারাভোগ করেন। বিজ্ঞপ্তি।