আজ ভিটামিন 'এ' খাওয়ানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার দেশের ২ কোটি ২৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকেরা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। শিশুদের ভরা পেটে স্বাস্থ্যকেন্দ্রে আনার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। অসুস্থ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে না। দেশের ১ লাখ ২০ হাজার স্থায়ী টিকা কেন্দ্র ছাড়াও বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটসহ বিভিন্ন স্থানে আরও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে শিশুদের ভিটামিন এ খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।