আজ ভোর থেকে হজ ফ্লাইট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট শুরু হচ্ছে। আজ ভোর পাঁচটায় তিন শতাধিক হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। বেসামরিক বিমান চলাচলমন্ত্রী জি এম কাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন করবেন।বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ভোর পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত আজ হজযাত্রীদের নিয়ে বিমানের মোট চারটি ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। তিনি বলেন, বিমান আজ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রাক-হজ এবং ১০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে।