আজ ভয়াল ২৯ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। ভয়াবহ দুর্যোগের দুঃসহ স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছে উপকূলের মানুষ। নিহত লোকজনের স্মরণে আজ শনিবার চট্টগ্রামে কয়েকটি সংগঠন আলোচনা সভা, সেমিনার, মিলাদ, খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার মেয়র জাফর উল্লাহ বলেন, ১৯৯১ সালে সন্দ্বীপে কয়েক হাজার মানুষ মারা গেছে। সেই দুঃসহ স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছে এলাকার মানুষ। সন্দ্বীপের অনেক জায়গায় এখনো বেড়িবাঁধ নেই। আবার থাকলেও কোনো বেড়িবাঁধের উচ্চতা চার ফুটের বেশি নয়। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে সন্দ্বীপকে রক্ষা করতে দ্বীপের চারদিকে কমপক্ষে ১০ ফুট উঁচু বেড়িবাঁধ নির্মাণ করা জরুরি।