প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুরের মধুখালী পৌরসভার নির্বাচন। এতে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল আটটা থেকে নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে এবং বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত চলবে। ২০১৩ সালের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ মধুখালীকে পৌরসভা ঘোষণা করে। ১২ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভায় মোট ভোটার ১৬ হাজার ৩৯৫ জন।