আজ মধুপূর্ণিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উর‌্যাসব মধুপূর্ণিমা। বৌদ্ধসম্প্রদায় আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করবে। বৌদ্ধসম্প্রদায় এদিন বৌদ্ধ ভিক্ষু সংঘকে মধু ও নানা রকম ভেষজ ওষুধ দিয়ে থাকে।দিনটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে বাংলাদেশ বুড্ডিস্ট উইমেন্স ফেডারেশন। সকাল ছয়টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। এরপর ভিক্ষু সংঘের প্রাতরাশ গ্রহণ, অষ্টবিংশতি বুদ্ধপূজা, সীবলী পূজা ও শীল গ্রহণ, ভিক্ষু সংঘের পিণ্ডদান, মধুদান, আলোচনাসহ দিনব্যাপী থাকবে নানা আয়োজন।